ফেসবুকের নিরাপত্তা
কিছু ফেসবুকের সেটিংস আমাদের ফেইসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারে।
অনেক সময় আমরা শুনতে পারি অনেকের আইডি নাকি হ্যাক হয়। হুম এটা অস্বাভাবিক কিছু না । কিছু সেটিংস করে রাখলে আইডির কিছুই করতে পারবে না হ্যাকার।
আইডি কিভাবে খুলবো আর সেটিংস গুলো যেভাবে করবো
ফেইসবুক আমাদের বর্তমান জীবন যাপন কে অনেক সহজ করে দিয়েছে। Mark Zuckerberg এটার প্রতিষ্ঠাতা। এই প্রযুক্তি যেমন এক দিকে মানুষের উপকার করছে তেমনি এই প্রযুক্তির অপব্যাবহার এর জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে অনেক মানুষ। ফেইসবুক এর ক্ষতি থেকে বাঁচতে আমরা ফেইসবুকে কিভাবে আইডি খুলবো, কিভাবে সেটিংস দিবো তাহলে হ্যাকার আর সহজে আমাদের আইডির কিছু করতে পারবে না তা পুরো টা পড়লে আশা করি বুঝতে পারবেন।
১. আইডি খোলার সময় করনীয়ঃ আমরা যখনই আইডি খুলবো, আইডির নাম আমাদের জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট /ড্রাইভিং লাইসেন্স এর অনুরুপ মিল রেখে আইডি ক্রিয়েট করবো। যেমনঃ আইডিতে নাম আছে " কদু মিয়া", জন্ম সাল আছে ২০.০২.১৯৯৮। তাহলে আমরা আইডির নাম দিবো কদু মিয়া আর জন্ম সাল দিবো ২০.০২.১৯৯৮। যেসব নাম দিবো নাঃ Angel Tomi, Dashing Boy Rubel, Killar Maruf এমন নাম আমরা ব্যাবহার করবো না৷ অবশ্যই নাম্বার দিয়ে আইডি খুলবেন তারপরে ইমেইল এড করবেন৷ ২. আইডি ক্রিয়েট করে আমরা যেই ভুল টা করি, এমনি একটা ছবি প্রোফাইল পিকচার দিয়ে রাখি এটা আইডির জন্য অনেক খারাপ। সত্যিকার ছবি আপলোড না করলে ফেইসবুক আইডি টাকে ফেক ভেবে ডিসেবল করে দেয়। তাই আইডি খুলে প্রথমেই রিয়াল ছবি প্রোফাইল পিকচার আর কভার পিকে দিয়ে দিবেন তাহলে ফেইসবুক কমিউনিটি আর আইডি টাকে ফেইক ভাববে না৷ ৩. আইডির প্রোফাইল সম্পন্ন করুন। আপনার Work and Education, Place Lived, Contact And Basic Info, Family and relationship, Details about You এসব পুর্ন করুন। ৪. আপনার পরিচিত মানুষ কে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান৷ একদিনে বেশি রিকুয়েস্ট পাঠাবেন না। তাহলে আইডি লকে পড়ে যাবে। ৫. প্রয়োজনীয় সেটিংসঃ আইডির নিরাপত্তার জন্য প্রথমেই আপনার প্রাইভেসি গুলো নিশ্চিত করবেন৷ কারা আপনার পোস্ট দেখবে, কারা আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবে, আপনি যেই ইমেইল দিয়েছেন কারা দেখবে, কারা নাম্বার দেখতে পারবে বা কারা আপনার প্রোফাইল ইনফরমেশন দেখতে পারবে। তার জন্য আপনাকে Settings And Privacy > Settings> Praivacy Settings এ গিয়ে সব করে নিতে হবে। ৬. আইডিতে নিরাপত্তার জন্য আপনাকে অবশ্যই আইডিতে টু ফ্যাক্টর অথেনটিকেশন অন রাখতে হবে। তাহলে কেউ আপনার আইডি পাসওয়ার্ড জেনে গেলেও আইডিতে ঢুকতে পারবে না৷ Settings And Privacy > Settings> Security and login> Use Two factor authentication ৭. আপনার আইডিতে কেউ আপনার অনুমতি ছাড়া ঢুকলে তা অনেক সময় বুঝা যায় না। এটার জন্য আপনি আপনার সেটিংস এ গিয়ে লগিন এলার্ট অন করে দিলে আপনি ইমেইল, ফেইসবুক এবং ম্যাসেঞ্জার এ আলার্ট পেয়ে যাবেন৷ Settings And Privacy > Settings> Security and login>Get alart about Unrecognized Logins 8. আপনি চাইলে Face Recognition অপশনটা চালু রাখতে পারেন। তাহলে আপনার ফ্রেন্ড লিস্ট এ আপনার ছবি কেউ আপলোড করলে তাতে আপনার কাছে অটো ট্যাগ চলে যাবে। আর আপনি সহজেই বুঝতে পারবেন কে আপনার অনুমতি ছাড়া আপনার ছবি আপলোড করেছে। 9. Trusted contact আপনার আইডির নিরাপত্তার জন্য অনেক দরকারি। কেউ আপনার আইডি হ্যাক করে নিলেও আপনি আইডি ফিরে পাবেন যদি আপনার আইডিতে Trusted contact এড করা থাকে। এর জন্য আপনি ৫ জন Trusted contact এড করে রাখবেন৷
Settings And Privacy > Settings> Security and login> Choose 3/5 Friends to contact If you are locked out
এভাবে আইডি খুলে সেটিংস দিলে হ্যাকার আপনার আইডি এক্সেস পাবে না সহজে। তবে অনেক বড় মাপের হ্যাকার হলে সেটা ভিন্ন কথা। তাদের কাছে এটা কিছুই না। ফেইসবুকের ভালো খারাপ দুই দিক এই আছে৷ খারাপের থেকে ভালোর পরিমান বেশি। আমাদের অবশ্যই এর ভালো দিক গুলো নিতে হবে৷৷
আপনি চাইলে আমার ব্যাক্তিগত ফেইসবুক আইডি তে যোগাযোগ করতে পারেন। আমার আইডির নাম S. M. Tarek Ahmed Himel

Apnar post er jonno dhonnobad
উত্তরমুছুন